কুরআন-সুন্নাহ ভিত্তিক ইসলামী শিক্ষার সাথে আধুনিক শিক্ষার অপূর্ব সমন্বয়
বালক ও বালিকা উভয় ক্যাম্পাস সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত
নাজেরা ও হিফজুল কুরআন: ফজর থেকে রাত ১০.০০ মিনিট পর্যন্ত
শ্রেণি ও রোল দিয়ে ফলাফল দেখুন
পরীক্ষার এডমিট কার্ড দেখুন
শ্রেণি ও তারিখ বেছে প্রতিদিনের পড়া দেখুন
শ্রেণিভিত্তিক শিক্ষার্থীদের তালিকা
বিসমিল্লাহির রহমানির রহীম “পড় তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন।” মানবজাতির ইহ ও পরলৌকিক সফলতার মূল মন্ত্রটিই প্রতিধ্বনিত হয়েছে ওহীর এ বাণীতে। নৈতিকতা বিবর্জিত আধুনিক শিক্ষা যেমনিভাবে মানবতার কল্যাণ সাধনে সক্ষম নয়, ঠিক তেমনি ভাবে মানুষের দৈনন্দিন জীবনের চাহিদা ও প্রয়োজনীয়তাকে উপেক্ষা করে গড়ে উঠা ধর্মীয় শিক্ষা ও এর ধারকদেরকে পরনির্ভরশীলতায় পরিনত করে। তাই “ঢাকা আইডিয়াল ক্যাডেট মাদরাসা” বাংলাদেশে এমন এক বিস্ময়কর শিক্ষার ব্যবস্থার কথা বলছে, যেখানে কুরআন-সুন্নাহ ভিত্তিক ইসলামী শিক্ষার সাথে আধুনিক শিক্ষার অপূর্ব সমন্বয়ের পাশাপাশি কাওমি নিসাব, মাদানী নিসাব, সরকারী আলিয়া নিসাবকে অত্যন্ত সুনিপুনভাবে ৪ বছরের শিশুকাল থেকে ১৮ বছরের ছাত্র/ছাত্রী এসএসসি (দাখিল), ও বেফাকের অধীনে দাওরায়ে হাদীস সম্পন্ন করতে পারবে, ইনশাআল্লাহ। সে লক্ষ্যে, সু-পরিকল্পিত ভাবে বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি সমৃদ্ধ সময়োপযোগী পদ্ধতির সাথে শিক্ষার্থীর চিন্তা-চেতনায় সচেতনতা ও জবাবদিহিতার অনুভূতিকে সার্বক্ষনিক জাগ্রত করে উন্নত পাঠ্যক্রম প্রণয়নের মাধ্যমে শিক্ষাদানে ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলে দুনিয়া ও আখিরাতের সার্বিক কল্যাণ লাভের দীপ্ত প্রত্যয় নিয়ে “ঢাকা আইডিয়াল ক্যাডেট মাদরাসা” ২০০৮ ইং থেকে নতুন দিগন্তে যাত্রা শুরু করেছে। আল্লাহ তা’য়ালার সমীপে আমাদের এ নেক প্রচেষ্টা বাস্তবায়নে তাঁর দয়া, রহমত, নুসরত কামনা করছি। আমীন